
বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ রায়হান গ্রেফতার, ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবু রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃত আবু রায়হান শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
গতকাল শনিবার ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবু রায়হানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
