
নওগাঁর রাণীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোষগ্রাম এলাকার সমশের সাহার ছেলে রফিকুল ইসলাম শাহা ও তার ছেলে নাজমুল শাহা, বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু রায়হান, বড়িয়াগ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে রনি সরদার, ঘাটাগন গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল প্রামানিক এবং জলকৈ রায়পুর গ্রামের রঘুনাথের ছেলে রতন কুমার শীলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারপিট, প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সজল হোসেন রাণীনগর থানা প্রতিনিধি, নওগাঁ।
