Oplus_131072

তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘তেপান্তর’-এ এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহসাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এ ছাড়া সভায় সাংবাদিক আমিরুল ইসলাম, দৌলত হোসেন, তাওহিদুজ্জামান রোমান, হারুন অর রশিদ, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, রবিউল ইসলাম মন্ডল, মনোয়ার হোসেন, মনজুরুল হক, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, আল আমিন ও ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও মো. আব্দুল মালেক বলেন, উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
