
যশোর কোতোয়ালী থানার পুরাতন ভবনে বি’স্ফো’রণ, নারী শ্রমিক আ’হ’ত
যশোর কোতোয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজের সময় বি’স্ফো’রণের ঘটনায় আনোয়ারা (৪০) নামে এক নারী শ্রমিক আ’হ’ত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আ’হ’ত আনোয়ারা যশোর শহরের উপশহর এলাকার ১২ নম্বর সেক্টরের আমতলা এলাকার বাসিন্দা এবং জামাত আলী মোল্লার স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, থানার পুরাতন ভবন অপসারণের কাজ চলাকালে একটি পরিত্যক্ত বি’স্ফো’রক সদৃশ বস্তুর সঙ্গে আঘাত লাগলে হঠাৎ বি’স্ফো’রণ ঘটে। এতে আনোয়ারা আ’হ’ত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ভবন ভাঙার সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বস্তুতে আঘাত লাগার পর বি’স্ফো’রণের ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
