

থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ থানা প্রাঙ্গণ ছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে চুরি কিংবা অন্য কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সহজ হবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে সাধারণ মানুষের মাঝেও নিরাপত্তার অনুভূতি বাড়বে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসিটিভির আওতায় আসায় চুরি ও অন্যান্য অপরাধ অনেকটাই কমে যাবে।
