
নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪ নম্বর উমার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য, সাবেক ইউনিয়ন সেক্রেটারি ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী (৪৮) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে উমার ইউনিয়নের চকচন্ডি গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান আলীকে সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উমার ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়েছে—এ বিষয়টি নিশ্চিত করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারের কারণ ও সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
