
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ছোট নারায়ণপুর কর্মকারপাড়ায় হিন্দু সমাজের আয়োজনে অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানে তিনি মন্দির নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায় বর্তমানে তাদের সবচেয়ে নিরাপদ সময় পার করছে। এ দেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশকে একটি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে সরকার। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
