
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে নবজাগরণ একাডেমির উদ্যোগে ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং নন্নী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত সফল ইউ.পি সদস্য মোঃ আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম মাহবুবুর রহমান রিটন, কালাকুড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আলহাজ্ব মোঃ আব্দুর রশীদ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং নন্নী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোঃ নজরুল ইসলাম এবং পশ্চিম বন্ধধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক প্রিন্স।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন এবং ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২ জন সহ মোট ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে নবজাগরণ একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে উঠুক। শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”
