জনগণের কন্ঠ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা জোন-১, সিদ্ধিরগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৭-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় সিগারুল হুফফাজ বিভাগে প্রথম স্থান, ৩০ পারা গ্রুপে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান এবং ১০ পারা গ্রুপে প্রথম স্থানসহ মোট ১১টি পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ অর্জনে আনন্দ প্রকাশ করে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কবির হোসাইন বলেন,
“পবিত্র কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, কোরআনকে হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের শিক্ষার্থীদের এই অর্জন কোরআন শিক্ষার প্রতি তাদের নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামীতে জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে।
উল্লেখ্য, এ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
