
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) তিনি শিবগঞ্জ থানা পরিদর্শনে এসে থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন কক্ষ, পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা এবং থানার অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি থানার দাপ্তরিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
এ সময় তিনি থানার কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), বগুড়া এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
