
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১৯ বোতল কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপসহ মোঃ চান্দু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. আশানুর খাতুন (সুমি) পলাতক রয়েছেন।
গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুরে জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে চান্দু মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৯ বোতল (প্রতি বোতল ১০০ মিলিলিটার) মোট ১ হাজার ৯০০ মিলিলিটার উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চান্দু মিয়া গয়েশপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর স্ত্রী আশানুর খাতুন সুমিকে পলাতক আসামি করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
