আমতলী মডেল স্কুলে গণিত আলোচনা করলেন অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলার অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আমান উদ্দিন মন্ডল আজ মঙ্গলবার আমতলী মডেল স্কুলে এক বিশেষ পরিদর্শনে আসেন। এসময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে গণিত বিষয়ে সরাসরি আলোচনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি গণিতের বিভিন্ন সূত্র, সমীকরণ ও সমস্যার সহজ সমাধান উপস্থাপন করেন। পাশাপাশি জটিল বিষয়গুলো কীভাবে সহজভাবে বোঝা যায় সে বিষয়ে ব্যবহারিক দিক নির্দেশনাও দেন।
শিক্ষার্থীরা তার আলোচনা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে আনন্দ প্রকাশ করে। আলোচনার পর তিনি শিক্ষার্থীদের কর্মতৎপরতা ও একাগ্রতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গণিত শুধু পরীক্ষার বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও সম্পর্কিত। নিয়মিত চর্চার মাধ্যমে গণিতকে সহজভাবে আয়ত্ত করা সম্ভব।”
সভা শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও ও পরিচালক মীর মহরম আলী উপস্থিত ছিলেন।