আনোয়ার উল্লাহ শরিফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের সম্মানিত খতিব এবং ইসলামী ঐক্যজোট জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মো. আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার নিজ বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, ভোলা আলীয়া মাদ্রাসার পশ্চিম পাশে নিজ বাসার কাছে মসজিদে এশার নামাজ পড়ে নিজ বাসায় চলে যান। কিছুক্ষণ পরে ঘরের পাশের হাফেজী মাদ্রাসার এক ছাত্র হুজুরের ঘর থেকে শব্দ পান যে নোমানী হুজুরের ঘরে বিকট শব্দ হচ্ছে। ছাত্র দৌড়ে গিয়ে ঐ মাদ্রাসার হাফেজ সাহেবকে ডেকে বললে তিনি এসে দেখেন ঘর ভিতর থেকে লাগানো। হাফেজ সাহেব পিছনে এসে টিন ভেংগে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান, কে বা কারা এলোপাথারী কুপিয়ে শ্বাস-নালী সামনে থেকে ফুটা করে মৃত্যু নিশ্চিত করে যে কোন ভাবে সন্ত্রাসীরা পালিয়েছেন। দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হক নোমানীর বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।