বগুড়া শিবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৮ সেপ্টেম্বর) মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বসানো বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আনারুল ইসলাম (২২), পিতা মোঃ আঃ রাজ্জাক, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
২. মোছাঃ খালেদা বেগম (২৪), স্বামী সজীব হোসেন, পিতা মোঃ আঃ রাজ্জাক, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর; বর্তমান ঠিকানা বগুড়া শহরের বাদুরতলা সেউজগাড়ি (ষ্টেশনের পিছনে)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।