
মাওলানা রেজাউল করিম নওগাঁ
জেলা প্রতিনিধি,
জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের সাবেক সাবেক ইমাম আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের মুহাম্মদ ইব্রাহীম হোসেন চির বিদায় গ্রহণ (ইন্তেকাল) করেন। অদ্য ২৫/০৯/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ২ টার সময় ইসমাইলপুর রহমানিয়া আলিম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি একজন প্রথিতযশা আলেমেদিন ও হাজারো আলেমের ওস্তাদ ছিলেন। সারা বাংলাদেশে তার অনেক ছাত্র আছে তিনি আলেমদের খুব মহব্বত করতেন। তিনি নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলার সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা আলেমেদীন ছিলেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহত করতেন। আজকে তার জানাজার নামাজে দেশের অনেক বড় বড় আলেম-ওলামারা উপস্থিত হয়েছিলেন । তিনি সবসময় সমাজের ভালো চেয়েছিলেন সমাজের জন্য সামাজিক কাজ করতেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আলেম ওলামা সহ অনেক মানুষ তার জানাজার নামাজ আদায় করেন। তার জানাজার নামাজের পূর্বে কথা বলেন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপ্যাল মুহাদ্দিস মুফাসসির আদিব সুপার সহ সুপারসহ অনেক আলেম-ওলামা এবং নওগাঁ জেলা ও জয়পুরহাট জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তার জানাজার নামাজের ইমামতি করেন গয়রা তেতুলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক তাঁরই জ্যেষ্ঠ পুত্র মাওলানা মোবাশশের হোসাইন ।
উল্লেখ্য যে, তিনি নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ইসমাইল পুর নিবাসী ছিলেন।