মো:-গোলাম রববানী তালুকদার, বগুড়া:-বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাবিদরা।
আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।