মো:-গোলাম রববানী তালুকদার, বগুড়া:-ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকরা আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। একদিকে সার, বীজ, কীটনাশক ও শ্রমের খরচ লাগামহীনভাবে বাড়ছে, অন্যদিকে বাজারে উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না চাষিরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষকের ঘাম ঝরানো ফসল ন্যায্য দামে বিক্রি করা অসম্ভব হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে অনেক কৃষক হতাশ হয়ে ধীরে ধীরে কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষিখাত বড় ধরনের সংকটে পড়বে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
অতএব, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। তা না হলে কৃষিনির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।