
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় মহাদেবপুর থানা পুলিশ সহ মহাদেবপুর থানাধীন নওহাটা ফাঁড়ি পুলিশ ও মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে মাদক মামলার ওয়ারেন্ট মূলে ৩ জন মাদক ব্যবসায়ী, মাদক সেবন করার অপরাধে সহকারী কমিশনার ভূমি মহাদেবপুর ও এ্যাক্টিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাদেবপুর নওগাঁ মহোদয় কর্তৃক ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে সাজাপ্রাপ্ত ৩ জন আসামী এবং জিআর ও সিআর ওয়ারেন্ট মূলে ২ জন। মোট ৮ জন আসামীকে আজ বুধবার ৬ মে মহাদেবপুর থানা পুলিশ বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন। ৮ জনকে আটক পূর্বক কারাগারে প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
