
ভোলার চরফ্যাশনে বিএনপির জনপ্রিয় নেতা ও ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিক্ষোভের ঝড়।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ৭ জন সাংবাদিক এবং উপজেলা বিএনপির একজন জনপ্রিয় সিনিয়র নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মূলত সত্যের কণ্ঠ রুদ্ধ করতেই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এ মিথ্যা মামলা দায়ের করেছেন।
উক্ত মামলায় চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জন সাংবাদিকের পাশাপাশি উপজেলা বিএনপির নেতা কাজী মঞ্জুর হোসেনকেও আসামি করা হয়েছে।
জানা গেছে, গতকাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করছেন।
এ ঘটনাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানি মূলক দাবি করে ইতোমধ্যে উপজেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত মামলা প্রত্যাহারের জন্য দাবি তুলেছেন।
