

নওগাঁ জেলার পোরশা থানার বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ২ আসামি গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা, নওগাঁ এর নেতৃত্বে এসআই(নি:) মো: জিয়াউর রহমান, এএসআই (নিঃ) মোঃ তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চলাকালীন অদ্য ইং ১২/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৫.১০ ঘটিকায় পোরশা থানা এলাকা হইতে ০২ জন সিআর (সাজাপ্রাপ্ত) আাসামী ১। মোঃ আমসারুল হক মন্ডল (৩৫) পিতাঃ মোঃ ফজলুল হক মন্ডল, সাং- ইলাম ২। মোঃ আঃ রহিম (৪৫), পিতাঃ আঃ সাত্তার মন্ডল, সাং-হিরাডাঙ্গাপাড়া (বাকইল) উভয় থানা- পোরশা, জেলা-নওগাঁদ্বয়কে গ্রেফতার করা হয়। উভয় আসামী ০৩ মাসের সাজাপ্রাপ্ত। বিশেষ অভিযান চলমান আছে।
