

নওগাঁয় পুলিশ পরিচয়ে সবজিবাহী অটো-বাইক ছিনতাই ঘটনায় জড়ীত একজন কে আটক করেছে ডিবি।
গত ২৯ এপ্রিল ভোরে নওগাঁ জেলা সদর উপজেলার দুবলহাটি এলাকার এক কৃষক করলা (সবজি) মহাদেবপুর সদর বাজারে বিক্রির জন্য ভাড়ায় চালিত একটি চার্জার ব্যাটারী চালিত একটি অটো-বাইক যোগে মহাদেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে ভোর সকালে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন সরস্বতীপুর বাজার এলাকার শ্যামপুর নামক স্থানে পৌছালে এসময় একটি প্রাইভেটকার যোগে পেছন থেকে আসা কয়েকজন অটো-বাইক থামিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটো-বাইক চালক ও অটো-বাইকে থাকা সবজিওয়ালা কৃষককে চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নেয় এবং তাদের দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় নিয়ে ছেড়ে দেয়।
এরপর অটো-বাইক চালক ও যাত্রী সেখান থেকে শ্যামপুর ঘটনাস্থলে এসে জানতে পারেন সকালে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় করলা গুলো লোকজন দেখতে পায় ও পরে তা এলাকার কিছু দরিদ্র লোকজন খাবাবের জন্য নিয়ে গেলেও স্থানিয়রা কেউ অটো বাইক দেখতে পায়নি। এসময় চালক ও যাত্রী বুঝতে পারেন যে পুলিশ পরিচয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা অটো বাইক ছিনতাই করেছে।
পরবর্তীতে ঘটনাটি মহাদেবপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনাটি জেলা পুলিশ সুপার মহোদয়কে জানালে জেলা পুলিশ সুপার দুর্বৃত্তদের সনাক্ত সহ আইনানুগ ব্যবস্থা নিতে মহাদেবপুর থানা পুলিশ ও ডিবি পুলিশকে নির্দেশনা দেন।
এর পরই ডিবি পুলিশের চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহ ব্যাপি গাইবান্ধা, দিনাজপুর এবং রংপুরে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান কালে ৯ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন সাম্য ফিলিং স্টেশন থেকে ছিনতাই চক্রের মূলহোতা শাওন ওরফে স্বাধীন রহমান (২৯) কে আটক করেন। আটককৃত ছিনতাইকারী হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার হলিদা বগা গ্রামের আজাদুল এর ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত শাওন ওরফে স্বাধীন রহমান নিজে ছিনতাই ঘটনার সাথে জড়ীত ছিলো স্বীকার করে জড়ীত আরো ৫-৬ জন আসামীর নাম প্রকাশ করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন। ছিনতাই চক্রের সাথে জড়ীতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
