
“পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর পক্ষ থেকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” প্রদান করা হয়েছে।
এবারের পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক ব্যাজ অর্জন করেন।
গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকার রাজারবাগস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এই ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের প্রায় ২ লক্ষ ২০ হাজার সদস্যের মধ্য থেকে এবার মাত্র ৩৪১ জন পুলিশ সদস্য এই মর্যাদাপূর্ণ আইজিপি ব্যাজ লাভ করেন।
