

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের কৃতিসন্তান আরিফ যুক্তরাজ্যের University of the West of Scotland থেকে মাস্টার্স ডিগ্রি (MPA) সফলভাবে সম্পন্ন করেছেন।
জানা যায়, আরিফ এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছেন।
তার এই অর্জনে ভাটরা ইউনিয়নসহ এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার এই সাফল্যে গর্বিত।
সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করছেন—আল্লাহ যেন তার অর্জিত জ্ঞান মানবকল্যাণে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন।
মোঃ নাছির উদ্দিন
রামগঞ্জ উপজেলা প্রতিনিধি
জনগণের কন্ঠ

মাশাআল্লাহ