চিত্র: সংগৃহীত

বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা- ২০২৬’ আগামী ১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০১৬ পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে উক্ত ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করতে সময় সম্মতি জ্ঞাপন করেছেন।
তার-ই ধারাবাহিকতায় “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিস. রহিমা আক্তার ইতি বন্দরের সকল নাগরিককে উক্ত সেবা গ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বন্দর উপজেলায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। যে সকল সেবা প্রদান করবেন তার মধ্যে উল্লেখযোগ্য
ক) অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান।
খ) ই-নামজারির আবেদন গ্রহণ
গ) ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান।
ঘ) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহ
ঙ) অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ।
চ) সেবা গ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান, ইত্যাদি।
সংশ্লিষ্ট সন্মানিত সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে উল্লিখিত ভূমিসেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ যানিয়েছেন।
