Oplus_0

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে”—এই প্রত্যাশা ব্যক্ত করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠিত হোক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে সকলকে সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি নন্নী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
