Oplus_0

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নন্নী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, তাকওয়া, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি পোড়াগাঁও ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
