
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা যুবদলের সম্মানিত সদস্য, শেরপুর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী এবং নালিতাবাড়ী সাব-রেজিস্টার অফিসের বিশিষ্ট দলিল লেখক মোঃ ফজলুল করিম অপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি নালিতাবাড়ীসহ শেরপুর জেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
