
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ধামাহার এলাকায় মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে #ডিএনসি_বগুড়া।
রোববার (৭ জুন) পরিচালিত এ কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার কর্মকর্তারা স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং মাদক গ্রহণ, বহন, বিক্রয় ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ডিএনসির কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
