
ঝিনাইদহের কালিগঞ্জে ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সারারাত ব্যাপী তারবিয়ত অনুষ্ঠিত হয়েছে।
গত ১০/০৬/২০২৬ ইং তারিখ রোজ বুধবার রাত এ তারবিয়ত অনুষ্ঠিত হয়।
উক্ত তারবিয়তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমির উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, লেখক ও কলামিস্ট ডঃ মওলানা ঈসা শাহেদী কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আমিরুল । ইসলাম সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা ইউনুস আলী সাহেব । সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাহফুজুর রহমান মাওলানা আব্দুর রহমান। যুগ্ম সম্পাদক মাওলানা জালাল উদ্দিন জেলা আমির মাগুরা জেলা শাখা ডাক্তার ওয়াকিল উদ্দিন ডাক্তার কামরুল ইসলাম মাওলানা এমদাদুল হক মাওলানা সিদ্দিকুর রহমান।
রাত ব্যাপী কুরআন ও হাদিসের আলোচনা ও ইবাদত বন্দেগীতে কর্মীবৃন্দ সময় পার করে বাদ ফজর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যান কামনা করে প্রগ্রাম সমাপ্ত করা হয়।
মাসুম বিল্লাহ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ।
