
নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই খোরশেদ আলমের বিরুদ্ধে ১২ বছরের কন্যা শিশুকে ধ/র্ষ/ণ এর অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশু ঝরনা ও তার মা। ভুক্তভোগী ঝরনার মা পুলিশ তদন্তকেন্দ্রে রান্নার কাজ করতো। ঝরনা মাঝে মাঝে মায়ের সাথে সেখানে যেত। সেই সুযোগে এস আই খোরশেদ বেশ কয়েকবার তাকে ডেকে তার বাসায় নিয়ে ধ/র্ষ/ণ করেছেন।বিষয়টি যেন কেউ না জানে সেজন্য প্রথমে টাকা পয়সার প্রলোভন ও পরে হুমকি দিয়েছেন।
ঝর্ণার মা বলেন, আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার চাই। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে যে, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে। এলাকার কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে রাকিব ও স্বর্ণকার কবিরের নাম রয়েছে, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আদায় করেন। এরপরও আমরা কোনো বিচার পাইনি। উল্টো ভয়ভীতির কারণে আমাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। আমি গণমাধ্যম, প্রশাসন এবং দেশের সচেতন মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যেন এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আমাদের ন্যায়বিচার নিশ্চিত করা হয়। শনিবার ১২ই জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন। তিনি জানান, আপাতত এসআই খোরশেদকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
হায় আল্লাহ, রক্ষক যখন ভক্ষক হয়।
