
নওগাঁর বদলগাছীতে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করা হচ্ছে। ফলে গ্রাহকদের মাঝে সাময়িক ভোগান্তি দেখা দিয়েছে।
বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সীমিত বিদ্যুৎ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকতে পারে।
তবে বিদ্যুৎ অফিস জানিয়েছে, প্রাপ্ত বিদ্যুৎ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের মাঝে সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে লোডশেডিং কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডিজিএম, বদলগাছী পল্লী বিদ্যুৎ অফিস।
