জনগণের কন্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে নাসিক ২৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান এর নেতৃত্বে এক শুভেচ্ছা স্বাগতম মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ৯টায় লালখার বাগ মাদ্রসা ময়দান সংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমীরে জামায়াতের নারায়ণগঞ্জ সফর সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের আগমন নারায়ণগঞ্জের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
মিছিলে ওয়ার্ড ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসময় আসন্ন নাসিক ২৭ এর কাউন্সিলর পদপ্রার্থী বন্দর থানা উত্তর কর্মপরিষদ সদস্য মো: মহিউদ্দিন, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো: জহিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানা উত্তরের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এবং অন্যান্য স্থানীয় নেত্রীবৃন্দ।
