
বগুড়া জেলার নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে আজ (মঙ্গলবার) একটি গুরুত্বপূর্ণ গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানিটি সকাল ১০টায় মোকামতলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয় জনগণের মতামত, পরামর্শ ও সুপারিশ সংগ্রহের জন্য এ গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে অংশগ্রহণকারীরা তাদের মতামত উপস্থাপনের সুযোগ পাবেন, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে এলাকার সর্বস্তরের জনগণকে গণশুনানিতে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় গণশুনানির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
