
নিজস্ব ডেস্কঃ ফরিদপুর মুজিব সড়ক ধুলাবালি মুক্ত, পৌরসভা ও সরকারি মালিকানাধীন সকল পুকুর দখল মুক্ত এবং খনন করে সৌন্দর্য বৃদ্ধির দাবিতে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুজন-সুশাসনের জন্য নাগরিক ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জুন সকাল ৯:৩০ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। নাগরিক সুবিধা আদায়ে আসুন সবাই সোচ্চার হই।
![]()
