
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (শুক্রবার ) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটির প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্যগন।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন এবং সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃজিললুর রহমান।
দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার সংযোজন, লিফলেট বিতরণ, পোস্টার প্রচার, যানবাহনে স্টিকার লাগানো এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন। এছাড়া স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
