
বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের কালাইহাট্টা এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী, মজুমদারপাড়া ও স্বর্ণগ্রাম এলাকার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) এ ফুটবল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ সবুজ।
এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফুটবল পেয়ে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব হবে। তারা এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
