
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার গাংনগর এ. এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান আরাফাত ও তার সহধর্মিণীর অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত এলাকাবাসী।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইমরান আরাফাত ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে এবং তার সহধর্মিণী ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই পরিবারের দুই সদস্যের এমন গৌরবময় অর্জনে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা, গাংনগর এলাকা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ইমরান আরাফাতের এই সাফল্য গাংনগর এ. এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সেবায় দায়িত্ব পালনের সুযোগ অর্জন করেছেন।
সফল এই দম্পতির জন্য এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাঁদের কর্মজীবন দেশ ও জনগণের কল্যাণে আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশাই সবার।
