
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী আক্তারুজ্জামান আক্তার। চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভেমরুল্লা এলাকায় বন্যাকবলিত ও পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে আক্তারুজ্জামান আক্তার বলেন, “যেকোনো দুর্যোগে এবং বিপদে মানুষের পাশে থাকাই আমাদের মূল অঙ্গীকার। বন্যাকবলিত মানুষ চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংকটের এই সময়ে খাদ্যসহায়তা পেয়ে ভেমরুল্লা এলাকার বানভাসি মানুষ আক্তারুজ্জামান আক্তারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
