
শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও নৈতিক বিকাশে উৎসাহ জোগাতে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মাস্টারমাইন্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় ‘মেধা সম্মাননা ও আনন্দ উৎসব-২০২৬’। সোমবার (২০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা। সঞ্চালনায় ছিলেন মোকামতলা মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার এবং মোকামতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন দেউলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মিনহাজ আলী, মোস্তাকিম রুবেল, রাফি, সাবিত হোসেন, আসিফ আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। এমন আয়োজন আত্মবিশ্বাস বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।
