
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মো. সিরাজুল ইসলাম (রাজু)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ১নং পোড়াগাঁও ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের কালি শুধু আঙুলে নয়, লিখে দেয় আগামী দিনের গল্প। তাই আবেগ নয়, বিবেকের আলোয় খুঁজে নিন সেই মানুষটিকে, যে নিজের জন্য নয়—জনগণের জন্য কাজ করবে।”
প্রচারণায় তিনি স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্নভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
