
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নং যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। তাদের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, ‘মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা সফল হবে না। আমরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানাচ্ছি।’
এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
