
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অটোচোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়.
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে চোরাই ইজিবাইকসহ অটোচোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
