
আনোয়ার উল্লাহ শরিফ
জনগণের কন্ঠ প্রতিনিধি
চরফ্যাশন, ভোলা।
বাংলাদেশ তাবলিগ জামাতের আমির মাওলানা জুবায়ের আহমদ সাহেব ৮ আগস্ট ভোলার চরফ্যাশন উপজেলায় সফর করেন। এ উপলক্ষে উপজেলার খাসমহল জামে মসজিদে বয়ান ও তাবলিগ জামাতের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মাওলানা জুবায়ের আহমেদ (৮ আগস্ট) রোজ শনিবার সকালে ঢাকার সদরঘাট থেকে ‘তাসরিফ’ লঞ্চযোগে চরফ্যাশনে পৌঁছান। পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন খাসমহল জামে মসজিদে বয়ান পেশ করেন এবং তাবলিগ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
জুবায়ের সাহেবের আগমনকে কেন্দ্র করে চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদে ভোলা জেলার সকল ওলামায়ে কেরাম ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। আয়োজকদের দাবি, এ সময় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বয়ান শেষে অধিকাংশ মানুষ মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করলেও কিছুসংখ্যক অনুসারী ও আয়োজক সেখানে অবস্থান করেন।
তাবলিগ জামাতের এ কর্মসূচিকে ঘিরে সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন চরফ্যাশন উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ মাওলানা মনিরুজ্জামান মালতীয়া।
বিকেল সাড়ে ৫টায় মাওলানা জুবায়ের আহমদ সাহেব চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন।
জনগণের কন্ঠ.কম
