
নওগাঁর বদলগাছী উপজেলার জামালগঞ্জ–পাহাড়পুর সড়কের রণাহার মোড় পার হয়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বড় একটি জঙ্গল পরিষ্কার করেছে মাজলিসুল উলামা ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন।
আজকের এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশগ্রহণ করেন। রাস্তার পাশে জঙ্গল পরিষ্কার করায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ উদ্যোগে অত্র এলাকাবাসী এবং ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, রাস্তার পাশের অতিরিক্ত জঙ্গল পরিষ্কার হওয়ায় সড়কটি এখন আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার ও চলাচলের উপযোগী হয়েছে।
পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাজলিসুল উলামা ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতিকুর রহমান আল আমিন, সহ-সভাপতি মোঃ আবু সায়েম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, অফিস সম্পাদক মোঃ ওমর ফারুক আনছারী এবং আইটি সম্পাদক মোঃ মিহাদুল ইসলাম।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মানুষের কল্যাণে এবং সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
— মাজলিসুল উলামা ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন
কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন • উলামায়ে কেরামের ঐক্য • মানবসেবা
