
নওগাঁর ধামইরহাটে মাদরাসার ১০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার (১০ আগস্ট) উপজেলার ফতেপুর বাজার এলাকায় অবস্থিত মাদরাসাতুল কুরআন (বালক-বালিকা)-এর ১০০ শিক্ষার্থীর মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারার মধ্যে ছিল ৫০টি লিচু ও ৫০টি আমের চারা। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
