
এমপি গোল্ডকাপ ২০২৬ চ্যাম্পিয়ন কালিদাস পুর ইউনিয়ন।
এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আজকের ফাইনাল খেলায় ভাংবাড়ীয়া ইউনিয়ন একাদশকে ১–০ গোলে হারিয়ে জয়লাভ করেছে কালিদাসপুর ইউনিয়ন একাদশ।
কানায় কানায় পূর্ণ এ-টিম মাঠে আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় তুমুল উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন নূর মোহাম্মদ টিপু।
