
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে যশোর জেলা কালেক্টরেট চত্বর এর সামনে মৎস্যজীবী এবং মৎস্য সাথে জড়িত সকল অঙ্গসংগঠন বর্ণাঢ্য র্্যালি আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আসেক হাসান।
এই বছরের জাতীয় মৎস্য পক্ষের নির্ধারিত স্লোগান বা প্রতিপাদ্য হলো
রুাপালি মৎস্য স্বনির্ভর দেশ
সবার আগে বাংলাদেশ
১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সারাদেশে দেশব্যাপী উদযাপিত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের উৎসাহিত করতে প্রতি বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক এটি পালন করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে যশোর জেলা মৎস্য দপ্তর এবং জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন (সদর, শার্শা, ঝিকরগাছা, মণিরামপুর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা ও বাঘারপাড়া) বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বর থেকে সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
যশোর সদরের সরকারি দিঘি, ভৈরব ও কপোতাক্ষ নদী, এবং বিভিন্ন উপজেলার সরকারি জলাশয়/বাওড়ে গুণগত মানসম্পন্ন রেনু ও পোনা মাছ অবমুক্ত করা এবং টেকসই উপায়ে মাছ চাষ, আধুনিক বায়োফ্লক ও খাঁচায় মাছ চাষের প্রসার, এবং নিরাপদ মৎস্য উৎপাদনের ওপর চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।
![]()
