
জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি চিকিৎসাসেবা, ব্যতিক্রমী দৃষ্টান্ত ডা. ইকরামুল বারী টিপুর
শত ব্যস্ততার মাঝেও নিজের মূল পেশা চিকিৎসাসেবা থেকে দূরে সরে যাননি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই পথে-ঘাটে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। ব্যস্ততার মধ্যেও রোগীদের কথা শুনছেন, দিচ্ছেন চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা। বিনা পয়সায় রোগী দেখছেন তিনি।
জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা জানার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ডা. ইকরামুল বারী টিপু।
এতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর চিকিৎসক পরিচয়ের মানবিক দিকটিও ফুটে উঠছে। মানুষের সেবায় জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি নিজের চিকিৎসক সত্তাকে কাজে লাগানোর এই উদ্যোগকে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
