
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আব্দুল্লাহ আল সাদিক নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত সাদিক উপজেলা
র ঘোষগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মোঃ এজলুল কবিরের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি এলাকার উঠতি বয়সী তরুণদের মাদক সেবনে প্ররোচিত ও সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সাদিককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। ঘোষগ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মাদকের কারণে উঠতি বয়সী তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে রাণীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন বলেন, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
জনগণের কন্ঠ.কম রাণীনগর থানা প্রতিনিধি(নওগাঁ)
র ঘোষগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মোঃ এজলুল কবিরের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি এলাকার উঠতি বয়সী তরুণদের মাদক সেবনে প্ররোচিত ও সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সাদিককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। ঘোষগ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মাদকের কারণে উঠতি বয়সী তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে রাণীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন বলেন, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।জনগণের কন্ঠ.কম রাণীনগর থানা প্রতিনিধি(নওগাঁ)
