
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কান্দা মধ্যপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডা ও হামলার শিকার হন প্রত্যক্ষদর্শী বকুল হোসেন (৫০) ও তার ১১ বছরের ছেলে মেশকাত গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের ঝগড়া বিবাদ হয়। প্রত্যক্ষদর্শী মোঃ বকুল হোসেন ও তার ছেলে মেশকাত উভয় পক্ষকে ঝগড়া-বিবাদ না করার জন্য বাধা দায়। এর একপর্যায়ে একই গ্রামের আজিজারের ছেলে বাবুল হোসেন ও সুজাউল হোসেন, বাবুলের স্ত্রী খালেদা, সুজাউলের স্ত্রী নিলু এবং বাবুলের ছেলে ওমর আলী উত্তেজিত হয়ে।প্রত্যক্ষদর্শীকে সংঘবদ্ধ হয়ে হাসুয়া, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠির আঘাতে বকুল ও তার শিশুপুত্র মেশকাত মারাত্মকভাবে জখম হলে
স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বদলগাছী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। আজকের হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
